রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এবং ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনের সর্বশেষ অগ্রগতি এবং রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ইউনিভার্সেল মেডিকেল কলেজের লেকচার গ্যালারি-১ এ আয়োজিত এ সেমিনারে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, জটিল রক্তরোগ এবং আধুনিক কিডনি প্রতিস্থাপনের আন্তর্জাতিক অভিজ্ঞতা, চিকিৎসা পদ্ধতি ও বৈজ্ঞানিক বিভিন্ন দিক তুলে ধরেন ভারতের ম্যাক্স হেলথকেয়ারের সিনিয়র ডিরেক্টর (হেমাটো-অনকোলজি অ্যান্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্ট) ডা. সত্যরঞ্জন দাস এবং সিনিয়র ডিরেক্টর (নেফ্রোলজি অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট) ডা. অনিল প্রসাদ ভাট। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ভবিষ্যতে হাসপাতালটিতে লিভার, কিডনি, বোন ম্যারো এবং বোন-জয়েন্টস ট্রান্সপ্লান্ট চালুর লক্ষ্যে কাজ চলছে। একই সঙ্গে তিনি দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে আন্তর্জাতিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের অভিনন্দন জানান। সেমিনারে নেফ্রোলজি ও কিডনি বিশেষজ্ঞ প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শহিদুল ইসলাম (ইউরোলজিস্ট), অধ্যাপক ডা. রানা মোকাররম হোসেন (নেফ্রোলজিস্ট) এবং সহযোগী অধ্যাপক ডা. তোফায়েল আহাম্মদ (নেফ্রোলজিস্ট)। এছাড়া হেমাটোলজি প্যানেলে অংশ নেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট লেফটেন্যান্ট কর্নেল ডা. রুকসানা খানম (হেমাটোলজিস্ট), ডা. ফারহানা ইসলাম নীলা (ট্রান্সফিউশনিস্ট) এবং ডা. মো. আখলাক-উল-ইসলাম (হেমাটোলজিস্ট)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের ডিরেক্টর (মেডিকেল সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ. কে. মাহবুবুল হক, ডেপুটি ডিরেক্টর ডা. কাজী রফিকুল আলম, এইমস হেলথকেয়ার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মুশফিকুর রহমান এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজের বিভিন্ন ক্লিনিক্যাল বিভাগের বিভাগীয় প্রধানরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনিকা মাহবুব। সার্বিক সমন্বয় করেন ডা. আয়েশা সিদ্দীকা। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল। সেমিনারে অংশ নেওয়া বিশেষজ্ঞরা বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন জটিল রোগের চিকিৎসায় যুগান্তকারী ভূমিকা রাখছে। উন্নত চিকিৎসা প্রযুক্তি ও দক্ষতার মাধ্যমে রোগীদের আয়ু বৃদ্ধি এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেমিনার শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
10:33 pm, Thursday, 30 July 2026
শিরোনাম :
কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন বিষয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার
-
MIT ERP
- Update Time : 09:25:41 pm, Thursday, 30 July 2026
- 3
Tag :
Popular Post


















