গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম সন্দেহে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় মশাবাহিত এই রোগে আক্রান্ত ৫১২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৯৯ এবং গত ১৫ মার্চ থেকে ২৮ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগী ১ লক্ষ ২৫ হাজার ৫৪৪। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০৫ জন, গত ১৫ মার্চ থেকে ২৮ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ৬৬০। গত ১৫ মার্চ থেকে ২৮ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮ হাজার ৪৪১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৪ হাজার ২৩৫ জন। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৮ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭ ৩৩ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৮ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ জন : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত ৫১২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে এডিস মশাবাহিত এই রোগে চলতি বছর ৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাই মাসে এ পর্যন্ত ২৯ জন মারা গেছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে খুলনা বিভাগে মারা গেছে দুজন। আর চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে একজনের। একই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৮৫ জন। দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৭৬ জন। ঢাকা বিভাগে দুই সিটি করপোরেশনের বাইরে বিভিন্ন হাসপাতালে আরও ৪০ জন ভর্তি হয়েছে। এ ছাড়া বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রামে ৭৫ জন, খুলনায় ৮৪ জন, ময়মনসিংহে ১৩ জন, রাজশাহীতে ৩৪, রংপুরে ২৮ জন ও সিলেটে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সারা দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ৫৩২ জন হাসপাতাল ছেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ১৪ হাজার ১৫৬ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৩ হাজার ৯ জন।
9:20 pm, Wednesday, 29 July 2026
শিরোনাম :
হাম সন্দেহে ও ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি
-
MIT ERP
- Update Time : 08:11:27 pm, Wednesday, 29 July 2026
- 2
Tag :






