5:57 am, Friday, 31 July 2026

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১৭

  • MIT ERP
  • Update Time : 04:06:29 am, Friday, 31 July 2026
  • 1
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ‘ক্রাউন ডিলাক্স পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস মাদারগঞ্জের দিকে যাচ্ছিল। পথে রক্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ তিনজন নিহত হন এবং অন্তত ১৭ জন আহত হন। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ বোরহান আলী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১৭

Update Time : 04:06:29 am, Friday, 31 July 2026