9:34 pm, Thursday, 30 July 2026

জুলাই-পরবর্তী দেশ গঠনে পরিবর্তনের আশা জাগাচ্ছেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

  • MIT ERP
  • Update Time : 08:31:44 pm, Thursday, 30 July 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জুলাই-পরবর্তী দেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নতুন করে বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী আচরণগত সংস্কৃতির পরিবর্তনেরও চেষ্টা করছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী ক্লিন সিটি গড়তে নিজে ডাস্টবিনে ময়লা ফেলতে উৎসাহিত করেন। তিনি সিটি করপোরেশনগুলোকে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে তরুণদের মধ্যে পরিবর্তনের আশা জাগিয়ে তুলছেন। তিনি বলেন, মানুষের মন-মানসিকতায় পরিবর্তন আনতে না পারলে দেশকে এগিয়ে নেওয়া কঠিন। এ সময় কিছুটা আক্ষেপ প্রকাশ করে মন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গত পাঁচ মাসে দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি। শুধু প্রধানমন্ত্রী দেশ ও সমাজ গঠনে পরিবর্তনের ধারণাকে সামনে রেখে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, যারা আগে ঘুষ গ্রহণ, দুর্নীতি ও সুযোগের অপব্যবহার করতেন, তাদের অনেকে ফ্যাসিস্ট থেকে ভোল পাল্টে জুলাইয়ের পরিবর্তনের সঙ্গে যুক্ত হয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। এসব বিষয় দুঃখজনক। এই সংস্কৃতি পরিবর্তনের চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। মির্জা ফখরুল বলেন, ১৯৪৭ সাল থেকে এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বহু মানুষকে প্রাণ দিতে হয়েছে। ক্ষুদিরাম বসু, প্রীতিলতাসহ অসংখ্য মানুষের আত্মত্যাগের পরও কাঙ্ক্ষিত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয়নি। তিনি বলেন, ১৯৭১ সালের পর আবার ২০২৪ সালে অসংখ্য প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট শাসকের পতন হয়েছে। জুলাইয়ের চেতনা বাস্তবায়নে ভোগবাদী মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বহু সভা-সমাবেশে তিনি বলতেন, দেশ পরিবর্তন করবে যারা, সেই তরুণরা কোথায়? সেই তারুণ্য কোথায়? তিনি বলেন, ২০২৪ সালে তরুণরা আন্দোলনে নেমে এসেছে। নিজেদের জীবন উৎসর্গ করে দেশ থেকে ফ্যাসিস্ট শাসনব্যবস্থার অবসান ঘটিয়েছে। আবার যদি আগের সমাজে ফিরে যাওয়া হয়, তাহলে হাজারো প্রাণের আত্মত্যাগ বৃথা হয়ে যাবে। যারা জীবন দিয়েছেন, তাদের ত্যাগের মূল্য দিতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ দেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই প্রথম নারী মুক্তিযোদ্ধা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর সেনারা বেগম খালেদা জিয়ার কাছে গেলে তিনি বলেছিলেন, ‘আপনাদের কমান্ডারের নির্দেশই সব। তিনি স্বাধীনতার যে ডাক দিয়েছেন, সেটি মানতে হবে।’ এরপর তাকে বন্দিত্ব বরণ করতে হবে। মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন। শেখ হাসিনা দেশ ছাড়ার পর ভিডিও বার্তায় প্রতিশোধ ও প্রতিহিংসামুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়েছিলেন গুরুতর অসুস্থ সাবেক এই প্রধানমন্ত্রী। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং পিএসসির সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রকাশিত প্রকাশনার মোড়ক উন্মোচন করেন এবং আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

জুলাই-পরবর্তী দেশ গঠনে পরিবর্তনের আশা জাগাচ্ছেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

Update Time : 08:31:44 pm, Thursday, 30 July 2026