11:14 pm, Friday, 31 July 2026

বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদপত্র বিতরণ

  • MIT ERP
  • Update Time : 08:07:20 pm, Thursday, 30 July 2026
  • 8
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ বিমান বাহিনীর ৬৭তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (৩০ জুলাই) বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুল, এরুলিয়া এয়ারফিল্ড, বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, বিবিপি, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি। তিনি কোর্সে অংশগ্রহণকারী বাংলাদেশ বিমান বাহিনীর ১৬ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার হাতে সনদপত্র তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ বলেন, প্রশিক্ষণার্থী কর্মকর্তারা আজ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবোজ্জ্বল উড্ডয়ন প্রশিক্ষক পরিবারের গর্বিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন। তিনি আশা প্রকাশ করেন, তাদের অর্জিত জ্ঞান, দক্ষতা, পেশাদারিত্ব ও অভিজ্ঞতার সমন্বয়ে তারা ভবিষ্যৎ নবীন বৈমানিকদের দক্ষতার সঙ্গে প্রশিক্ষণ প্রদান করবেন। তিনি আরও বলেন, প্রশিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় গড়ে উঠবে একদল দক্ষ ও আত্মবিশ্বাসী বৈমানিক, যারা ভবিষ্যতে বাংলাদেশের আকাশসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানে ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মুহাম্মদ সাইফুল ইসলাম, পিএসসি প্রতিষ্ঠানটিতে পরিচালিত কোর্সের বিভিন্ন দিক তুলে ধরে সংক্ষিপ্ত বিবরণী উপস্থাপন করেন। এদিকে, ৬৭তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সে সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়ে স্কোয়াড্রন লীডার মির্জা মো. জুবাইর হোসেন, জিডি(পি) অর্জন করেন বহুল প্রত্যাশিত মফিজ ট্রফি। অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক, বিমান বাহিনী ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্ট, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদপত্র বিতরণ

Update Time : 08:07:20 pm, Thursday, 30 July 2026