12:49 am, Thursday, 30 July 2026

জগন্নাথপুরের হত্যা মামলার ৮ আসামি তেতুলিয়া থেকে গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 11:32:18 pm, Wednesday, 29 July 2026
  • 2
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার একটি হত্যা মামলার ৮ আসামিকে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জগন্নাথপুর থানার ওসি মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মো. মতিউর রহমান, এসআই মোস্তাফিজুর রহমান বিশ্বাস, এসআই অনিক পাল, এএসআই এখলাছুর রহমানসহ পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার ডাঙ্গাপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জগন্নাথপুর থানার মামলা নং-১১, তারিখ ১২ জুলাই। মামলাটির জিআর নং-১১৭ এবং এতে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ ধারায় অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— জগন্নাথপুর উপজেলার উত্তর গড়গড়িকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কাজল মিয়া (৪০), ফুল মিয়া (৩০), মৃত আব্দুল জব্বারের ছেলে দুলাল মিয়া (৩৯), মৃত আব্দুস ছাত্তারের ছেলে হিরণ মিয়া (৪৫), রাজিক মিয়া (৪১), আতিকুর রহমান আতিক (৩০), আশিক মিয়া (২৮) এবং হিরণ মিয়ার ছেলে রাজু মিয়া (১৯)। গ্রেপ্তারের পর তাদের যথাযথ পুলিশ প্রহরায় বুধবার (২৯ জুলাই) সকালে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত সবাই হত্যা মামলার আসামি। দীর্ঘদিন ধরে তারা এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ডাঙ্গাপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

প্রবাসীর ঘর নয়, যেন মদের গুদাম

জগন্নাথপুরের হত্যা মামলার ৮ আসামি তেতুলিয়া থেকে গ্রেপ্তার

Update Time : 11:32:18 pm, Wednesday, 29 July 2026