ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার দুধসর ইউনিয়নের দুধসর গ্রামের রবি শেখের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় চন্ডিপুর গ্রামের আব্দুর রহিম মণ্ডলের ছেলে মো. সাগর হোসেনকে (২২) আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবীর মোল্লা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষা এবং যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
11:04 pm, Wednesday, 29 July 2026
শিরোনাম :
শৈলকুপায় পুলিশের মাদকবিরোধী অভিযান : যুবক গ্রেপ্তার
-
MIT ERP
- Update Time : 09:43:16 pm, Wednesday, 29 July 2026
- 3
Tag :













