রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. করিম (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। সে মিরপুর বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী। গত সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখান থেকে চিকিৎসা দিয়ে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলাম জানান, মানিকদি আমতলাতেই তারা থাকেন। রাতে তিনি ছেলেকে দোকান থেকে মশার কয়েল কিনে আনতে পাঠিয়েছিলেন। এরপর করিম গলির দোকান থেকে কয়েল কিনে তুহিন নামে এক বন্ধুর সঙ্গে আড্ডা দিয়ে বাসায় ফিরছিল। আমতলা ‘৩২ মালিকের বিল্ডিং’ নামে পরিচিত একটি বাড়ির সামনে দিয়ে আসার সময় অন্ধকারে এলোপাতাড়ি গুলি হয়। তখন করিমের দুই পায়ে দুটি গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুর্মিটোলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। রাতেই চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার ডান পা থেকে একটি গুলি বের করেন। বাঁ পায়ের গুলিটি ঘটনার সময়ই বেরিয়ে যায়। ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল হাসান জানান, ঘটনার পর পুলিশ গুলিবিদ্ধ শিক্ষার্থীর বাসায় গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছে। তারা এ ঘটনার বিষয়ে কোনো কিছু বলতে পারেনি। কারা কী কারণে ওই শিক্ষার্থীকে গুলি করেছে, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। ওই শিক্ষার্থী বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছে।
9:00 pm, Wednesday, 29 July 2026
শিরোনাম :
রাজধানীর মানিকদিতে এইচএসসি পরীক্ষার্থী গুলিবিদ্ধ
-
MIT ERP
- Update Time : 07:51:22 pm, Wednesday, 29 July 2026
- 3
Tag :
Popular Post




