আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৮১%

ব্রাজিলের নতুন দল ঘোষণা করলেন আনচেলত্তি, দলে ৫ নতুন মুখ

  • MIT ERP
  • Update Time : 10:09:14 pm, Friday, 30 October 2026
  • 18

ব্রাজিলের নতুন দল ঘোষণা করলেন আনচেলত্তি, দলে ৫ নতুন মুখ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আগামী ১৩ নভেম্বর রাতে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এর তিন দিন পর ম্যাচ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। এই দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। সেই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ৫ নতুন মুখ।

২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই যে প্রস্তুত হচ্ছে ব্রাজিল, আনলেত্তির দল ঘোষণা তেমন ইঙ্গিতই দিচ্ছে। এর আগে সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল কোচের ঘোষিত ২৬ সদস্যের দলে ছিল চমকের পর চমক। সর্বশেষ বিশ্বকাপ স্কোয়াডের ১৫ জনকে বাদ দেন তিনি। আর স্কোয়াডে নতুন মুখ ডাকেন ৮ জন। নভেম্বরের প্রীতি ম্যাচকে সামনে রেখে আরও নতুন ৫ জনকে ডেকেছেন ব্রাজিল কোচ।

মূলত তরুণ প্রতিভাদের নানাভাবে পরীক্ষা-নিরীক্ষা চালানোর চেষ্টা চালাচ্ছেন আনচেলত্তি। ব্রাজিলের স্কোয়াডের দিকে তাকালেও সেটার ধারণা পাওয়া যায়। আনচেলত্তি ঘোষিত নতুন দলের খেলোয়াড়দের গড় বয়স মোটে ২২ বছর। স্কোয়াডে থাকা ২৬ জনের মধ্যে ১৫ জনেরই বয়স ২৩ বছরের নিচে।

নভেম্বরের আন্তর্জাতিক বিরতির ব্রাজিল দল:

গোলকিপার: বেন্তো, লুকাস পেরি, পেদ্রো মরিসকো।

ডিফেন্ডার: আর্থুর দিয়াস, কার্লোস আগুস্তো, দগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালায়েস, জাইর কুনিয়া, জোনাথন জেসুস, ভান্দেরসন, ভিতর রেইস, ওয়েসলি।

মিডফিল্ডার: আন্দ্রে লুইস, আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারায়েস, দানিলো, গাব্রিয়েল বোনতেম্পো, জোয়াও গোমেস, মারলন গোমেস।

ফরোয়ার্ড: আলিসন সানতানা, অ্যালান, এস্তেভাও, রাফিনিয়া, রায়ান, এনদ্রিক ও ভিনিসিয়ুস জুনিয়র।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

লালমাই-ময়নামতি পাহাড়ে পাহাড় কাটা ও দখলের মহোৎসব, বিপন্ন পরিবেশ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন

ব্রাজিলের নতুন দল ঘোষণা করলেন আনচেলত্তি, দলে ৫ নতুন মুখ

Update Time : 10:09:14 pm, Friday, 30 October 2026