দেশজুড়ে শুরু হয়েছে জনপ্রিয় ইলেকট্রনিকস ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫। এর আওতায় ফ্রিজ, টিভি, এসি বা সিলিং ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন ঘরভর্তি পণ্য বিনা মূল্যে পাওয়াসহ বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাকের সুযোগ।
পাশাপাশি থাকছে নিশ্চিত উপহার। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে। সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় মার্সেল করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। বিজপ্তি।





















