আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

সহজে ঘরেই তৈরি করুন সুস্বাদু চিকেন শ্রিম্প রামেন

  • MIT ERP
  • Update Time : 07:16:34 am, Thursday, 29 October 2026
  • 31

সহজে ঘরেই তৈরি করুন সুস্বাদু চিকেন শ্রিম্প রামেন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঘরোয়া চিকেন শ্রিম্প রামেন উপকরণ: মুরগি ১টি, পানি ২ লিটার, আদার স্লাইস আধা চা-চামচ, রসুন ৩ কোয়া, পেঁয়াজ আধা কাপ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, মুরগির বুকের মাংস ২৫০ গ্রাম, চিংড়ি ৪টি, মাশরুমের স্লাইস ২টি, বেবি কর্ন ১টি, সুইট কর্ন ১ চা-চামচ, মটরশুঁটি ১ চা-চামচ, টমেটোর স্লাইস ৪টি, ক্যাপসিকামের স্লাইস ৫-৬টি, গাজরের স্লাইস ৪টি, সয়া সস ২ চা-চামচ, পছন্দমতো শাকপাতা ২-৩টি এবং সিদ্ধ ডিম প্রয়োজনমতো।

প্রস্তুত প্রণালি: প্রথমে মুরগি পরিষ্কার করে টুকরো করে নিন। বড় পাত্রে দুই লিটার পানির সঙ্গে মুরগি দিয়ে ফুটতে দিন। পানির ওপর ফেনা জমলে চামচ দিয়ে তুলে ফেলুন। এরপর আদা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ ও লবণ দিয়ে ঢেকে মৃদু আঁচে প্রায় এক ঘণ্টা রান্না করুন। মুরগি সিদ্ধ হলে স্টকটি ছেঁকে আলাদা করে রাখুন। এবার ছেঁকে রাখা স্টকে সয়া সস মিশিয়ে মুরগির বুকের মাংস সিদ্ধ করুন। মাংস ঠান্ডা হলে পছন্দমতো মসলা মাখিয়ে অল্প তেলে দুই পাশ হালকা বাদামি করে ভেজে নিন। এরপর আধা ইঞ্চি পুরু করে স্লাইস করুন। অন্যদিকে চিংড়ি, মাশরুম, বেবি কর্ন, সুইট কর্ন, মটরশুঁটি, টমেটো, ক্যাপসিকাম ও গাজর প্রয়োজনমতো সিদ্ধ বা হালকা ভেজে প্রস্তুত করে নিন। প্যাকেটের নির্দেশনা অনুযায়ী নুডলস সিদ্ধ করে পরিবেশনের পাত্রে রাখুন। ওপর থেকে গরম চিকেন স্টক ঢেলে সাজিয়ে দিন মুরগির স্লাইস, চিংড়ি ও সবজি। সবশেষে সিদ্ধ ডিম ও শাকপাতা দিয়ে পরিবেশন করুন গরমাগরম চিকেন-শ্রিম্প রামেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সহজে ঘরেই তৈরি করুন সুস্বাদু চিকেন শ্রিম্প রামেন

Update Time : 07:16:34 am, Thursday, 29 October 2026