আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের ইপিএস বৃদ্ধি

  • MIT ERP
  • Update Time : 06:53:29 am, Thursday, 29 October 2026
  • 31

তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের ইপিএস বৃদ্ধি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

এনআরবিসি ব্যাংক পিএলসির ২০২৬ সালের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত হিসাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে ০.৫৮ টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির ইপিএস ছিল ০.১০ টাকা। এ ছাড়া একক হিসেবে ইপিএস ০.১৬ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ০.۶৯ টাকায়।

ব্যাংকের তৃতীয় প্রান্তিকের অনুমোদিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৫২তম সভায় এই আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গতকাল বুধবার উপস্থিত ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), রাশেদুল ইসলাম, কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ আহমেদ।

ব্যাংকটির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরে সমন্বিত হিসাবে নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.৪৭ টাকা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে এ পরিমাণ ছিল ১৬.৭৪ টাকা। এ সময়ে ব্যাংকটির সমন্বিত হিসাবে নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৭ কোটি ২৮ লাখ টাকা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর এর পরিমাণ ছিল ১ হাজার ৩৮৭ কোটি ১৩ লাখ টাকা।

পরিচালনা পর্ষদের সভায় জানানো হয়, বিনিয়োগ আয় বৃদ্ধি এবং আয়কর প্রভিশন সংরক্ষণের প্রয়োজনীয়তা হ্রাস পাওয়ায় ইপিএস বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া সংবিধিবদ্ধ সঞ্চিতি ও সংরক্ষিত আয় (রিটেইন্ড আর্নিংস) বৃদ্ধি পাওয়ায় নিট সম্পদমূল্য বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞপ্তি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের ইপিএস বৃদ্ধি

Update Time : 06:53:29 am, Thursday, 29 October 2026