আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৭%

স্পেনে ট্রেন সংঘর্ষে অন্তত ৩০ জনের প্রাণহানি

  • MIT ERP
  • Update Time : 10:01:18 pm, Wednesday, 28 October 2026
  • 24

স্পেনে ট্রেন সংঘর্ষে অন্তত ৩০ জনের প্রাণহানি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

স্পেনের তোলেদো প্রদেশে দুটি দ্রুতগামী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। মাদ্রিদের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের সংযোগকারী রেলপথে এক বছরেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় প্রাণঘাতী দুর্ঘটনা। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।

স্প্যানিশ টেলিভিশন চ্যানেল কাস্তিয়া-লা মাঞ্চার ফুটেজে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনে আটকে থাকতে দেখা যায়। এছাড়াও রেললাইনের পাশে ঢালু জমিতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে দুমড়ে-মুচড়ে যাওয়া ধ্বংসাবশেষ।

গত বছরও স্পেনে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষে ৪৬ জন নিহত হন। জানুয়ারি মাসের সেই দুর্ঘটনায় করদোবা প্রদেশের আদামুজের কাছে বিপরীত দিক থেকে দুই ট্রেনের সংঘর্ষ হয়।

বুধবারের ঘটনায় রেলওয়ের সংস্কারে সরকারের বিনিয়োগ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল এবং পল্টন ট্র্যাজেডির বিচারের দাবিতে জামায়াতের কর্মসূচি

স্পেনে ট্রেন সংঘর্ষে অন্তত ৩০ জনের প্রাণহানি

Update Time : 10:01:18 pm, Wednesday, 28 October 2026