আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৭%

সিদ্ধিরগঞ্জে সাংবাদিক পরিবারের ওপর হামলায় প্রধান অভিযুক্ত সাদ্দাম গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 08:07:43 pm, Tuesday, 27 October 2026
  • 26

সিদ্ধিরগঞ্জে সাংবাদিক পরিবারের ওপর হামলায় প্রধান অভিযুক্ত সাদ্দাম গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় দৈনিক এদিন পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক জাকির হোসেন ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী সাদ্দামকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাদ্দাম হাউজিং এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি ইমদাদুল হক বলেন, নাসিক ৪নং ওয়ার্ড হাউজিং এলাকা থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের আটি হাউজিং ফকিরবাড়ী এলাকায় মাদক কারবারি ও সন্ত্রাসীরা সাংবাদিক জাকির হোসেন ও তার পরিবারের ওপর অর্তকিত হামলা চালায়। এই ঘটনায় সাংবাদিক জাকির হোসেনের ছোট ভাই তাওহিদুল ইসলাম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

অভিযুক্ত ও হামলাকারীরা হলো, নাসিক ৪নং ওয়ার্ডের আটি হাউজিং ফকির বাড়ি এলাকায় মৃত আলাউদ্দিনের দুই ছেলে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী সাদ্দাম (৩৫), সানোয়ার (২২), একই এলাকার মো. নুরুল হক বুদ্দার ছেলে ইউসুফ এবং মৃত. আজিজুলের ছেলে আরিফুল (৩০)সহ অজ্ঞাতনামা ৫/৬ জনের একটি সন্ত্রাসী বাহিনী এই অর্তকিত হামলা চালায়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল এবং পল্টন ট্র্যাজেডির বিচারের দাবিতে জামায়াতের কর্মসূচি

সিদ্ধিরগঞ্জে সাংবাদিক পরিবারের ওপর হামলায় প্রধান অভিযুক্ত সাদ্দাম গ্রেপ্তার

Update Time : 08:07:43 pm, Tuesday, 27 October 2026