আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক, ১৪৩৩ | ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

কুষ্টিয়ায় লালন স্মরণোৎসবে কালাই রুটি ও বাহারি মসলার খাবারে নতুন মাত্রা

  • MIT ERP
  • Update Time : 05:34:05 pm, Sunday, 18 October 2026
  • 17

কুষ্টিয়ায় লালন স্মরণোৎসবে কালাই রুটি ও বাহারি মসলার খাবারে নতুন মাত্রা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুষ্টিয়ায় চলছে বাউল সম্রাট ফকির লালন সাঁইজির ১৩৬ তম তিরোধান দিবস। এ উপলক্ষে বসেছে মেলা। আর এ মেলায় কালাই রুটির সাথে বাহারি মসলা খাবারে নতুন মাত্রা আগতদের মন কেড়েছে। সরজমিনে দেখা গেছে বেগুন, মরিচ, শুটকিসহ বিভিন্ন ভর্তার সাথে বিক্রি করা হচ্ছে কালাই রুটি।

জানাগেছে, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার কালাই রুটির। কিন্তু ভোজনরসিকদের পছন্দের কারণে কালাই রুটি এখন রাজশাহী থেকে এসেছে কুষ্টিয়ায়। এতে করে কালাই রুটির কারিগরদের চাহিদা তৈরি হয়েছে। ক্রেতাদের রুচির পরিবর্তনে সুযোগ তৈরি হয়েছে। কালাই রুটির জনপ্রিয়তার কারণে বেশ কিছু দোকান গড়ে উঠেছে। এই দোকানগুলোতে অসাধারণ স্বাদের কালাইয়ের রুটি খেতে অনেকে ছুটে আসেন দূরদূরান্ত থেকে। মামুন নামের এক ক্রেতা জানালেন, গরম গরম কালাইয়ের রুটির স্বাদ নিতে আসা। শুধু নিজেই নয়, বন্ধুদের সঙ্গে আছে। কালাই রুটির সাথে হাঁসের মাংস ও ধনিয়া চাটনি দিয়েই এই রুটি বেশি সুস্বাদু বলে জানান। রুটি তৈরির কারিগর জানালেন, এখানে বেশ কয়েক দিন আগে এসেছেন। বিক্রিও ভালো। রুটির সাথে হাঁসের মাংস, বেগুন ভর্তা, ধনিয়া চাটনি দেওয়া হয় এখন। কালাই রুটি ৪০ টাকা দামে বিক্রি হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক, বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি

কুষ্টিয়ায় লালন স্মরণোৎসবে কালাই রুটি ও বাহারি মসলার খাবারে নতুন মাত্রা

Update Time : 05:34:05 pm, Sunday, 18 October 2026