আজ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

  • MIT ERP
  • Update Time : 05:10:38 pm, Wednesday, 14 October 2026
  • 38

এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে রাজধানী মস্কোর আশপাশে ধ্বংস করা হয়েছে ১৮০টি ড্রোন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাতভর প্রায় ২০টি অঞ্চল ও রাশিয়ার সঙ্গে সংযুক্ত ক্রিমিয়া উপদ্বীপজুড়ে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে। আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ৯০২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীর দিকে এগিয়ে আসার সময় ১৮০টি ড্রোন ধ্বংস করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কোকে লক্ষ্য করে চালানো সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি এটি।

ড্রোন হামলার কারণে মস্কোর বিমানবন্দরগুলোর কার্যক্রম ব্যাহত হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভনুকোভো বিমানবন্দরে আট ঘণ্টারও বেশি সময় ধরে ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কুড়িগ্রামের রৌমারীতে জোড়া খুনের মামলায় ২০ বছর পর রায়, একজনের যাবজ্জীবন

এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

Update Time : 05:10:38 pm, Wednesday, 14 October 2026