আজ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৬%

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সার মজুদের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

  • MIT ERP
  • Update Time : 08:36:39 pm, Thursday, 15 October 2026
  • 10

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সার মজুদের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ করার অপরাধে পারভেজ প্রিন্স (২১) নামের এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় বাজারে এ অভিযান পরিচালিত হয়।

সাজাপ্রাপ্ত পারভেজ প্রিন্স ওই গ্রামের মেহেরুল ইসলামের ছেলে। কৃষকদের কাছে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং অবৈধ মজুদ রোধে কয়লার দিয়াড় বাজারে অভিযান চলায় উপজেলা প্রশাসন। এ সময় মেসার্স পারভেজ প্রিন্সের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেআইনিভাবে মজুদ করে রাখা ৮ বস্তা টিএসপি (TSP) এবং ২০ বস্তা ডিএপি (DAP) সার জব্দ করা হয়। সার মজুদের অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ প্রিন্সকে এ দণ্ডাদেশ দেন। অভিযান পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. উম্মে সালমা রুমা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া উপস্থিত ছিলেন। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সাধারণ কৃষকদের স্বার্থ রক্ষা, সারের বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রামুতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সার মজুদের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

Update Time : 08:36:39 pm, Thursday, 15 October 2026