আজ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৬%

৯ বছরেও মেলেনি জমির দলিল, সাবেক এমপি গোলাম রব্বানীর বাড়িতে ক্রেতাদের অবস্থান

  • MIT ERP
  • Update Time : 08:56:57 pm, Thursday, 15 October 2026
  • 26

৯ বছরেও মেলেনি জমির দলিল, সাবেক এমপি গোলাম রব্বানীর বাড়িতে ক্রেতাদের অবস্থান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নেত্রকোনার কলমাকান্দায় প্রায় নয় বছর আগে জমি কিনেও রেজিস্ট্রি দলিল বুঝে না পাওয়ার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানীর বিরুদ্ধে। জমির দলিল বুঝে পাওয়ার দাবিতে তার বাড়িতে অবস্থান নিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জমির রেজিস্ট্রি সম্পন্ন না হওয়ায় তারা ভোগান্তিতে পড়েছেন। তবে সাবেক সংসদ সদস্যের দাবি, জমি ক্রেতাদের দখলেই রয়েছে। শুধু রেজিস্ট্রি করে দেওয়া বাকি। ভাতিজার সঙ্গে পারিবারিক বিরোধের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানীর বাড়িতে অবস্থান নেন ভুক্তভোগীরা।

এ সময় তাদের হাতে থাকা ব্যানারে বিক্রি করা জমির দলিল না দেওয়ার অভিযোগ তুলে প্রতিকারের দাবি জানানো হয়। ব্যানারে ভুক্তভোগী হিসেবে মোছা. জহুরা খাতুন ও ঝর্ণা আক্তারের নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় নয় বছর আগে তারা জমি কিনেছিলেন। জমি কেনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো রেজিস্ট্রি দলিল বুঝে পাননি। প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় তারা উদ্বেগের মধ্যে রয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী ঝর্ণা আক্তার বলেন, আমরা শহরে থাকি। রাতদিন পরিশ্রম করে অনেক কষ্টে এই জমিটি কিনেছি। কিন্তু এখনো দলিল বুঝে না পাওয়ায় চিন্তায় রয়েছি। এদিকে রব্বানী সাহেবের ভাতিজা আবার জমি খালি করতে চাপ দিচ্ছে। কী করব বুঝতে না পেরে আজ বাধ্য হয়ে তার বাড়িতে এসেছি। আমি সমাধান চাই। অভিযোগের বিষয়ে সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী বলেন, জমি ভুক্তভোগীদের দখলেই রয়েছে।

শুধু রেজিস্ট্রি করে দেওয়া বাকি। ভাতিজার সঙ্গে পারিবারিক বিরোধের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, জমিটা প্রথমে আমি বিক্রি করেছি। তবে বাটোয়ারা অনুযায়ী এই জমির মালিক আমার ভাতিজা। আমি আমার জমি ভাতিজাকে দেওয়ার পরও সে আমার জমি দিচ্ছে না। যার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। এদিকে, জমি কেনার প্রায় নয় বছর পরও দলিল বুঝে না পাওয়ার অভিযোগ তুলে সাবেক সংসদ সদস্যের বাড়িতে অবস্থান নিয়েছেন ভুক্তভোগীরা।

তারা জমির রেজিস্ট্রি দলিল বুঝে পাওয়ার দাবি জানাচ্ছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

তজুমদ্দিনে মৎস্য অভিযানে ১০ জেলে আটক ও কারাদণ্ড

৯ বছরেও মেলেনি জমির দলিল, সাবেক এমপি গোলাম রব্বানীর বাড়িতে ক্রেতাদের অবস্থান

Update Time : 08:56:57 pm, Thursday, 15 October 2026