আজ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৬%

আলফাডাঙ্গায় দুর্গাপূজার নিরাপত্তায় ১৭০ জন আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত

  • MIT ERP
  • Update Time : 08:40:14 pm, Thursday, 15 October 2026
  • 9

আলফাডাঙ্গায় দুর্গাপূজার নিরাপত্তায় ১৭০ জন আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্যাপক নিরাপত্তাপ্রস্তুতি নেওয়া হয়েছে।

উপজেলার ৪৩টি পূজামণ্ডপ ও মন্দিরের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন আনসার ও ভিডিপির ১৭০ জন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় একটি ব্রিফিং প্যারেড ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মাৎ শাহেদা খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা অর্পনা রানী ঘোষ প্রমুখ। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪৩টি পূজামণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ছয়টি পূজামণ্ডপে আটজন করে এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ ৩৭টি পূজামণ্ডপে ছয়জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে উৎসবের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন ১৭০ জন সদস্য। ব্রিফিং সভায় দায়িত্বরত সদস্যদের মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হয়। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।

সভা শেষে দায়িত্বপ্রাপ্ত সব সদস্যকে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রামুতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু

আলফাডাঙ্গায় দুর্গাপূজার নিরাপত্তায় ১৭০ জন আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত

Update Time : 08:40:14 pm, Thursday, 15 October 2026