আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২১%

ডোপ টেস্টে মাদকের উপস্থিতি: কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

  • MIT ERP
  • Update Time : 07:44:26 pm, Tuesday, 13 October 2026
  • 22

ডোপ টেস্টে মাদকের উপস্থিতি: কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) মাদকের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর কিশোরগঞ্জ জেলা পুলিশের চালক কনস্টেবল মো. ওসমান গনিকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুরো বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা পুলিশ প্রশাসন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। বরখাস্ত হওয়া পুলিশ সদস্য ওসমান গনি ঢাকার ধামরাই উপজেলার সাহাবেলীশ্বর এলাকার আ. কুদ্দুছের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ জেলা পুলিশে ড্রাইভার কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই কনস্টেবল ওসমান গনির অস্বাভাবিক আচরণ ও গতিবিধি নজরে আসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের।

এর পরিপ্রেক্ষিতে তাকে নজরদারিতে রাখা হয়। পরে বাহিনীর ভাবমূর্তি ও অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় তার ডোপ টেস্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তার ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। প্রতিবেদন হাতে পাওয়ার পর জেলা পুলিশের সিদ্ধান্ত অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়।

এ ছাড়া কনস্টেবল ওসমান গনি কী ধরনের মাদক সেবন করতেন, তা-সহ পুরো বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ডোপ টেস্টে পজিটিভ আসায় অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মাদকের ব্যাপারে জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স নীতি। পুলিশ সদস্যদের ক্ষেত্রেও এ নীতি সমভাবে প্রযোজ্য। এ কারণে আমরা যাঁদের সন্দেহ করছি, তাদের ডোপ টেস্ট করাচ্ছি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সংস্কৃতি ও ঐতিহ্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডোপ টেস্টে মাদকের উপস্থিতি: কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

Update Time : 07:44:26 pm, Tuesday, 13 October 2026