আজ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

ঠাকুরগাঁওয়ে উচ্চশিক্ষার নতুন দিগন্ত: ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

  • MIT ERP
  • Update Time : 01:18:09 pm, Monday, 7 September 2026
  • 15

ঠাকুরগাঁওয়ে উচ্চশিক্ষার নতুন দিগন্ত: ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঠাকুরগাঁওয়ে উচ্চশিক্ষার প্রসারে এক নতুন অধ্যায়ের সূচনা করে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে তিনি এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় রাষ্ট্রপতি বলেন, এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে জেলায় উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে রোববার দুপুরে দুই দিনের সফরে হেলিকপ্টারে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে নির্ধারিত রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে স্বাগত জানানো হয়।

পরে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম থেকে রাষ্ট্রীয় প্রটোকলে তিনি ঠাকুরগাঁও সার্কিট হাউজে যান। সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সার্কিট হাউজের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এরপর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেন রাষ্ট্রপতি। জেলার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করে নেওয়া হয়। দুই দিনের সফর শেষে আজ সোমবার রাষ্ট্রপতির বঙ্গভবনে ফিরে যাওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ওরাকল ও মাইক্রোসফটে বড় ছাঁটাই: নেপথ্যে কি কৃত্রিম বুদ্ধিমত্তা?

ঠাকুরগাঁওয়ে উচ্চশিক্ষার নতুন দিগন্ত: ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

Update Time : 01:18:09 pm, Monday, 7 September 2026