আজ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

  • MIT ERP
  • Update Time : 06:57:51 pm, Monday, 7 September 2026
  • 7

স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিব এবং রাজশাহী অঞ্চলের কৃতী সন্তান ড. আ. ন. ম. বজলুর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাসিক প্রশাসক নবনিযুক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সঙ্গে তাঁর নতুন দায়িত্বের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান তিনি। এ সময় রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়। উল্লেখ্য, ড. আ. ন. ম. বজলুর রশীদ রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতী সন্তান। তিনি এর আগে দীর্ঘদিন রাজশাহী বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যশোরে অন্তঃসত্ত্বা নারীসহ অচেতন ৪ জনকে উদ্ধার করল আনসার-ভিডিপি

স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

Update Time : 06:57:51 pm, Monday, 7 September 2026