আজ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

প্রেম ভাঙলে মিলবে ৭ দিনের বিশেষ ছুটি

  • MIT ERP
  • Update Time : 07:05:35 pm, Monday, 7 September 2026
  • 6

প্রেম ভাঙলে মিলবে ৭ দিনের বিশেষ ছুটি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাধারণত প্রতিটি অফিসেই কর্মীদের জন্য পরিকল্পিত ছুটি (প্ল্যানড লিভ), নৈমিত্তিক ছুটি (ক্যাজুয়াল লিভ), অসুস্থতাজনিত বা চিকিৎসাজনিত ছুটি এবং মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা থাকে। এমনকি কিছু প্রতিষ্ঠানে নারী কর্মীদের জন্য পিরিয়ডকালীন ছুটির সুযোগও চালু রয়েছে।

তবে এবার কর্মীদের জন্য অভিনব এক ধরনের ছুটি চালু করেছে ভারতের একটি প্রতিষ্ঠান— ‘ব্রেকআপ লিভ’। প্রেম বা সম্পর্ক ভেঙে গেলে অনেকের মানসিক অবস্থার ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। মন খারাপ থাকলে অনেক সময় কাজে মনোযোগ দেওয়া কঠিন হয়ে যায়। কিন্তু কর্মক্ষেত্রে প্রেম ভাঙা বা মানসিক কষ্টের কারণে সাধারণত ছুটি পাওয়ার সুযোগ থাকে না।

ফলে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থাতেও কর্মীদের কাজ করতে হয়। এতে কাজের মানও অনেক সময় প্রভাবিত হয়। কর্মীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ভারতের ফিনটেক ও সোশ্যাল লার্নিং স্টার্টআপ স্টকগ্রো। প্রতিষ্ঠানটির কোনো কর্মীর প্রেম বা সম্পর্ক ভেঙে গেলে তিনি চাইলে সাত দিনের বেতনসহ ছুটি নিতে পারবেন।

প্রতিষ্ঠানটি এই ছুটির নাম দিয়েছে ‘ব্রেকআপ লিভ’। তবে এই ছুটি নিতে কর্মীদের সম্পর্ক ভেঙে যাওয়ার কোনো প্রমাণ দিতে হবে না। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি সম্পূর্ণভাবে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালার ওপর নির্ভরশীল। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী কর্মীকে এই ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ নিশ্চিত করা এবং কর্মীদের মানসিক সুস্থতার বিষয়টি গুরুত্ব দেওয়ার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

কারণ কর্মক্ষেত্রের পরিবেশ বিষাক্ত বা অতিরিক্ত চাপপূর্ণ হলে তার নেতিবাচক প্রভাব কর্মীদের কাজের ওপরও পড়তে পারে। স্টকগ্রোর এই উদ্যোগের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রতিষ্ঠানটিতে চাকরির জন্য আবেদন করার আগ্রহ প্রকাশ করেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, অন্য প্রতিষ্ঠানগুলোতেও কেন এমন ছুটির ব্যবস্থা নেই।

আবার কেউ কেউ মজা করে জানতে চেয়েছেন, ম্যানেজারের সঙ্গে ‘ব্রেকআপ’ হলেও এই ছুটি পাওয়া যাবে কি না।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যশোরে অন্তঃসত্ত্বা নারীসহ অচেতন ৪ জনকে উদ্ধার করল আনসার-ভিডিপি

প্রেম ভাঙলে মিলবে ৭ দিনের বিশেষ ছুটি

Update Time : 07:05:35 pm, Monday, 7 September 2026