আজ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 04:42:02 pm, Saturday, 24 October 2026
  • 21

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাবা-ছেলে এবং সকাল সাড়ে ১১টার দিকে শ্রীপুর রেল স্টেশন এলাকায় এক পথচারীর মৃত্যু হয়।

নিহতরা হলেন–তপন চন্দ্র দাস (৫০) ও তাঁর ছেলে লিখন চন্দ্র দাস (২০)। তাদের বাড়ি শেরপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৈবর্তপাড়া এলাকায়। তারা গাজীপুর নগরীর টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা ২৭ নম্বর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। অন্যদিকে নিহত সিদ্দিকুর রহমান শ্রীপুর পৌর এলাকার শ্রীপুর গ্রামের হাছেন আলীর ছেলে। তিনি শ্রীপুর পৌর বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুল আলম জানান, শনিবার ভোর সোয়া ৪টার দিকে গাজীপুরা বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি হোটেল সংলগ্ন মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় গুরুতর আহত হন বাবা ও ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে দুজনকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে লিখনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তপনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সকাল সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালে মারা যান তিনি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে সেগুলো হস্তান্তর করা হবে।

অপরদিকে শনিবার সাড়ে ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর রেলগেইটে নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি নামের একটি মুরগীর খাবার পরিবহনকারী গাড়ির চাপায় সিদ্দিকুর রহমান সিদ্দিক (৪৫) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

শনিবার সাড়ে ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর রেলগেইট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন সিদ্দিকুর রহমান। এসময় হঠাৎ করেই মুরগির খাবার বাহী নারিশ পোল্ট্রির একটি গাড়ী তাকে চাপা দিলে চাকার নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মো. শাহিনুর আলম।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জনতা ব্যাংকে সাইবার হামলা হয়নি, বিভ্রান্তিকর সংবাদের সুনির্দিষ্ট প্রতিবাদ

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

Update Time : 04:42:02 pm, Saturday, 24 October 2026