আজ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ধর্মপাশায় রাতের আঁধারে ডোবায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

  • MIT ERP
  • Update Time : 06:35:52 pm, Sunday, 25 October 2026
  • 11

ধর্মপাশায় রাতের আঁধারে ডোবায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের থানুরা গ্রামের পেছনে থাকা ২০ শতক পরিমাণ একটি ব্যক্তিমালিকানাধীন রেকর্ডীয় ডোবায় রাতের আঁধারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ১টায় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন থানুরা গ্রামের বাসিন্দা তাজ আলীর ছেলে ডোবাটির মালিক আনোয়ার মিয়া।

রোববার সকালে ডোবা এলাকায় গিয়ে কৈ, শৈল, শিং, গজার, পুটিসহ দেশিয় প্রজাতির বিভিন্ন মাছ মরে ভেসে উঠছে দেখতে পেয়ে পুলিশকে জানান আনোয়ার মিয়া। এরপর পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন আনোয়ার মিয়া। ধর্মপাশা থানার এসআই মো. শরীফুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আগামী নভেম্বর থেকে সেন্ট মার্টিন দ্বীপ চালু, দিতে হবে ফি

ধর্মপাশায় রাতের আঁধারে ডোবায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

Update Time : 06:35:52 pm, Sunday, 25 October 2026