আজ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

সরকারি কোষাগারে পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশ জমা

  • MIT ERP
  • Update Time : 06:46:29 pm, Sunday, 25 October 2026
  • 11

সরকারি কোষাগারে পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশ জমা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সরকারের অনুকূলে ঘোষিত ৬০ কোটি টাকার লভ্যাংশ সরকারি কোষাগারে জমা দিয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক। ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ঘোষিত লভ্যাংশের এই চেক রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের উপস্থিতিতে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এ কে এম জাহাঙ্গীর এবং ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু অর্থমন্ত্রীর হাতে চেকটি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক নুরে আলম তালুকদার। এ ছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা, মহাব্যবস্থাপক এ. বি. এম. জাহিদ হোসেন ও মো. আলা উদ্দিন, বোর্ড সচিব ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ আলী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুকান্ত কুমার ঘোষ এবং জনসংযোগ কর্মকর্তা ও সিনিয়র অফিসার এস. এম. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রাম বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণসহ যাত্রী আটক

সরকারি কোষাগারে পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশ জমা

Update Time : 06:46:29 pm, Sunday, 25 October 2026