আজ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

আগামী বছরের শুরুতে পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু: পানিসম্পদমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 04:46:36 pm, Sunday, 25 October 2026
  • 10

আগামী বছরের শুরুতে পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু: পানিসম্পদমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। রোববার দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া এলাকায় এই প্রকল্পের স্থান পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

এসময় তিনি বলেন, ‘পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিপুল মানুষ উপকৃত হবেন।’

প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়িত হলে শুষ্ক মৌসুমে পানির সংকট কমবে, কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং জলবিদ্যুৎ উৎপাদন, নৌযোগাযোগ, মৎস্যসম্পদ উন্নয়ন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় পানি সরবরাহের সুযোগ তৈরি হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়সূচি অনুযায়ী উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পদ্মা ব্যারেজ প্রকল্পের পরিচালক হাসান মাহমুদ, জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশরাফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

স্নাইপারের মন্তব্যটি মজা করে লিখেছিলাম, আদালতে দাবি আবু বকরের

আগামী বছরের শুরুতে পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু: পানিসম্পদমন্ত্রী

Update Time : 04:46:36 pm, Sunday, 25 October 2026