আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

যশোর জেনারেল হাসপাতালে ব্যাগ চুরির সময় নারী আটক

  • MIT ERP
  • Update Time : 07:07:37 pm, Monday, 7 September 2026
  • 78

যশোর জেনারেল হাসপাতালে ব্যাগ চুরির সময় নারী আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের ব্যাগ চুরি করে পালানোর সময় পারভীন (৪৫) নামে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের আইসিইউর সামনে এ ঘটনা ঘটে।

আটক পারভীন রাজারহাট এলাকার সুমন শেখের মেয়ে। তিনি বর্তমানে বাবুবাজার এলাকার পতিতালয়ে থাকেন বলে জানা গেছে। জানা গেছে, দুপুর ২টার দিকে আইসিইউর সামনে ছিলেন চৌগাছা উপজেলার বর্নী গ্রামের সুজন হোসেনের স্ত্রী লাইলী বেগম (৩৫)। এ সময় তার ব্যাগটি চুরি করে পালানোর চেষ্টা করলে উপস্থিত লোকজন পারভীনকে আটক করেন। পরে উদ্ধার হওয়া ব্যাগটি লাইলী বেগমের কাছে বুঝিয়ে দেওয়া হয়। পারভীনকে প্রথমে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের হেফাজতে রাখা হয়। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মনির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নাগরপুরে বখাটে শিক্ষার্থীর বিরুদ্ধে শিক্ষিকা লাঞ্ছিতের অভিযোগ

যশোর জেনারেল হাসপাতালে ব্যাগ চুরির সময় নারী আটক

Update Time : 07:07:37 pm, Monday, 7 September 2026