আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

আলফাডাঙ্গায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

  • MIT ERP
  • Update Time : 07:11:27 pm, Monday, 7 September 2026
  • 61

আলফাডাঙ্গায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে এই কর্মসূচি পালন করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আলফাডাঙ্গা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ও জাতীয় নেতাদের বিরুদ্ধে দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

অনতিবিলম্বে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে তাঁর বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে, অন্যথায় রাজপথে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা। মিছিল চলাকালেও নেতাকর্মীরা তাঁর বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামাল খসরু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব উপস্থিত ছিলেন।

এ ছাড়া অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ শিকদার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, দপ্তর সম্পাদক ফারুক হোসেন কাজল, প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মুসা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নেয়ামত হোসেন পারভেজসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী অংশ নেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাশিয়ার কামচাতকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আলফাডাঙ্গায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

Update Time : 07:11:27 pm, Monday, 7 September 2026