আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

বাংলাদেশে পুশইন করা ভারতীয় নারীর পরিবারকে দুই লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ

  • MIT ERP
  • Update Time : 11:51:20 pm, Monday, 7 September 2026
  • 72

বাংলাদেশে পুশইন করা ভারতীয় নারীর পরিবারকে দুই লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারত থেকে বাংলাভাষী মুসলমান নারী মুমতাজ বেগমকে বাংলাদেশে পুশইন করার ঘটনায় আসামের রাজ্য সরকারকে ভারতীয় মুদ্রায় দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন গৌহাটি হাইকোর্ট। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

ভারত থেকে কাউকে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে ডিপোর্টেশন সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের জন্য কোনও রাজ্য সরকারকে আদালতের খরচ বা ক্ষতিপূরণ দিতে বলার ঘটনা এই প্রথম।

মুমতাজ বেগমের পরিবার গৌহাটি হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা দায়ের করার পর জানতে পারে যে, তাঁকে জোর করে ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এই মামলায় হাইকোর্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও পক্ষভুক্ত করে।

আদালত জানিয়েছেন, মুমতাজ বেগমকে বাংলাদেশে খুঁজে বের করে তাঁকে ভারতে ফিরিয়ে নেওয়ার জন্য ভারত সরকারকে ‘চেষ্টা চালাতে’ নির্দেশ দেওয়া হবে।

মুমতাজ বেগমকে বাংলাদেশে পাঠানোর ঘটনায় আসামের নগাঁও ফরেনার্স ট্রাইব্যুনালের ভূমিকাতেও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট।

হেবিয়াস কর্পাস মামলার ভিত্তিতে শুনানি করতে গিয়ে বিচারপতি কল্যাণ রাই সুরানা এবং বিচারপতি সুস্মিতা ফুকন খাউন্ডের বেঞ্চ বলেছে, ফরেনার্স ট্রাইব্যুনাল যে ধরনের পদক্ষেপ নিয়েছে, তাতে আদালত মনে করেছে যে “আইনের অপপ্রয়োগের মাধ্যমে বিদ্বেষপ্রসূত পদক্ষেপের বিষয়টি নথি থেকেই স্পষ্ট।”

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর

বাংলাদেশে পুশইন করা ভারতীয় নারীর পরিবারকে দুই লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ

Update Time : 11:51:20 pm, Monday, 7 September 2026