আজ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

নেপালে চ্যাটজিপিটি দিয়ে ভুয়া ব্যাংক স্টেটমেন্ট বানিয়ে ত্রাণের নামে প্রচার, যুবক গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 03:46:11 pm, Sunday, 30 August 2026
  • 48

নেপালে চ্যাটজিপিটি দিয়ে ভুয়া ব্যাংক স্টেটমেন্ট বানিয়ে ত্রাণের নামে প্রচার, যুবক গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বন্যার ঘটনায় প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১ লাখ ২০ হাজার টাকা অনুদান দেওয়ার দাবি করে ভুয়া ব্যাংক স্টেটমেন্ট তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে নেপালের রামেছাপে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম ভগবান কার্কি (৩২)। তিনি গোকুলগঙ্গা গ্রামীণ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানিয়েছে রামেছাপ জেলা পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাসুয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য গঠিত সরকারি তহবিলে ১ লাখ ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন— এমন দাবি করে একটি ভুয়া ব্যাংক স্টেটমেন্ট তৈরি করেন কার্কি।

পরে তিনি সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কার্কি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি (ChatGPT) ব্যবহার করে ভুয়া নথিটি তৈরি করেন। ওই নথিতে তিনি নিজের কিউআর কোড (QR Code) যুক্ত করেন এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। ঘটনাটি পুলিশের নজরে আসার পর কার্কিকে হেফাজতে নেওয়া হয়।

পুলিশ বলছে, প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলের নামে মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি সম্ভাব্য আর্থিক জালিয়াতির উদ্দেশ্যেও এমন কর্মকাণ্ড করা হয়ে থাকতে পারে। রামেছাপ জেলা পুলিশের তথ্য কর্মকর্তা কামাল রাউত জানিয়েছেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ডাম্পিংয়ের মোটরসাইকেল ছুটিয়ে নিতে এসে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক

নেপালে চ্যাটজিপিটি দিয়ে ভুয়া ব্যাংক স্টেটমেন্ট বানিয়ে ত্রাণের নামে প্রচার, যুবক গ্রেপ্তার

Update Time : 03:46:11 pm, Sunday, 30 August 2026