10:08 pm, Monday, 3 August 2026

চট্টগ্রাম বন্দরের চ্যানেলে জাহাজ দুর্ঘটনা, চলছে উদ্ধার অভিযান

  • MIT ERP
  • Update Time : 07:22:02 pm, Monday, 3 August 2026
  • 8

চট্টগ্রাম বন্দরের চ্যানেলে জাহাজ দুর্ঘটনা, চলছে উদ্ধার অভিযান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম বন্দরের (চবক) নৌ-চ্যানেলে চলাচলের সময় স্টিয়ারিংয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় একটি কনটেইনারবাহী জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। বন্দর সূত্রে জানা গেছে, এমভি সিএনসি ইউরেনাস নামের কনটেইনারবাহী জাহাজটি চ্যানেল দিয়ে চলাচলের সময় হঠাৎ স্টিয়ারিং বিকল হয়ে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে জাহাজটি ২ নম্বর রেড বয়ের সঙ্গে ধাক্কা লেগে রিটেইনিং ওয়ালে আটকে যায়। ঘটনার পরপরই জাহাজটি সরিয়ে নিতে উদ্ধার অভিযান শুরু হয়। অভিযানে কাণ্ডারী-৪ ও কাণ্ডারী-১১ নামের দুটি টাগবোট মোতায়েন করা হয়েছে। টাগবোট দুটি জাহাজটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে। বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে সমন্বিতভাবে কাজ করছেন। জাহাজটির নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌ-চ্যানেলে স্বাভাবিক চলাচল বজায় রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলো নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

চট্টগ্রাম বন্দরের চ্যানেলে জাহাজ দুর্ঘটনা, চলছে উদ্ধার অভিযান

Update Time : 07:22:02 pm, Monday, 3 August 2026