স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ৫ আগস্ট ঘিরে মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আওয়ামী লীগের নাশকতার মুরোদ নেই। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। ৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের কোনো নাশকতার আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের মুরোদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো কার্যক্রম নিষিদ্ধ দল, মাফিয়া শক্তি। তারা মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে কোনো গোয়েন্দা প্রতিবেদন আছে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টা তা নয়। আমাদের পুলিশ বাহিনীর মধ্যে এটা সবসময় চালু থাকে, যাতে আনঅ্যাটেনডেড কোনো ভেহিক্যাল না রাখে। টিমের পুরুষ সদস্য যেন একসঙ্গে চা না খেতে যায়, টিমের পুরুষ সদস্য যেন গাড়ি রেখে সবাই যেন বিশ্রাম না করে। কেউ না কেউ গাড়িতে অ্যাটেন্ড করবে, সব জায়গায় যাতে সতর্ক অবস্থান করে। এটা নরমাল প্র্যাকটিস, এটাকে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই।’ নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেন। আগামী ৫ আগস্ট উপলক্ষে সরকারের কর্মসূচি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কালকেও মিটিং ডেকেছি আমাদের দলের নেতৃত্বে। এটা যুগপৎ আন্দোলনের শরিক ও অন্যান্য রাজনৈতিক দলের সবাইকে নিয়ে আমরা আগামীকাল একটা সভা করবো কৃষিবিদ ইনস্টিটিউশনে। প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, আমরা সেখানে কথা বলবো। এনসিপির সমাবেশে হামলার বিষয়ে তদন্ত হবে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তের পর জানাব।’
5:45 pm, Monday, 3 August 2026
শিরোনাম :
উঁকিঝুঁকি ছাড়া আ.লীগের নাশকতার মুরোদ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
-
MIT ERP
- Update Time : 02:46:24 pm, Monday, 3 August 2026
- 7
Tag :
Popular Post





















