বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের শামিল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। রোববার (০২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি এবং বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে তেজগাঁও থানা বিএনপি পরিবারের আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সাইফুল আলম নীরব বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি এবং জনগণের দাবি আদায় করেছি। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার চালানো হলে দলের তৃণমূল নেতাকর্মীরা তা মেনে নেবে না। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং বিএনপিকে ঘিরে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই জবাব দেওয়া হবে। আগামী দিনেও বিএনপি পরিবার সব ধরনের চক্রান্ত মোকাবিলায় প্রস্তুত রয়েছে। সমাবেশে তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন হাতিরঝিল থানা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল হক মাসুমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
10:03 pm, Sunday, 2 August 2026
শিরোনাম :
তারেক রহমানকে নিয়ে অপপ্রচার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র : নীরব
-
MIT ERP
- Update Time : 07:36:57 pm, Sunday, 2 August 2026
- 9
Tag :
Popular Post






















