4:47 am, Sunday, 2 August 2026

অর্থনৈতিক সহযোগিতার নতুন দুয়ার খুলছে

  • MIT ERP
  • Update Time : 01:56:08 am, Sunday, 2 August 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর ওয়াশিংটনের হাই-প্রোফাইল কূটনৈতিক বার্তা নিয়ে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফর। সফরের শুরুতেই এলো বড় সুখবর; বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বিবেচনা করে ভ্রমণসতর্কতা ৩ থেকে ২-এ নামিয়ে এনেছে ওয়াশিংটন। বাণিজ্যিক অংশীদারত্ব বৃদ্ধির ইতিবাচক বার্তা দিয়ে শেষ হয়েছে মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফর। এই সফরে দৃশ্যমান উন্নতির স্বীকৃতি হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে বাণিজ্য বৃদ্ধি, কৃষি খাতে বিনিয়োগ এবং আইটি খাতে সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেই জানা যায়। এ ছাড়া আগামী সপ্তাহে ২৫টি শীর্ষ মার্কিন প্রতিষ্ঠানের ৪৫ জন ব্যবসায়ীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকা সফরে আসছে বলে জানা গেছে। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ও নতুন সরকার গঠনের পর মার্কিন মূলধারার কোনো শীর্ষ দূতের এই সফরকে বাংলাদেশের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ভ্রমণসতর্কতা হ্রাস ও ঢাকার প্রতিক্রিয়া : গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সার্জিও গোর লেখেন, আজ সন্ধ্যায় আমি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জানিয়েছি যে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট মাঠপর্যায়ের স্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় নিয়েছে এবং বাংলাদেশকে ভ্রমণের জন্য অধিকতর নিরাপদ বলে মনে করেছে। সেই অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামগ্রিক ভ্রমণ লেভেল তিন থেকে কমিয়ে লেবেল দুইয়ে নামিয়ে আনা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর তিনি এই তথ্য জানান। ঢাকার পক্ষ থেকে এই সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই পরিবর্তন বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার ওপর যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে, যার স্বীকৃতি এই সিদ্ধান্ত। একই সঙ্গে এটি আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য ও বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরির ইতিবাচক বার্তা দেয়। দ্বিপক্ষীয় বৈঠক ও ভারত প্রসঙ্গ : বিশেষ দূত সার্জিও গোর একই সঙ্গে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর অঞ্চলে যেসব রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল, সে প্রেক্ষাপটে এই সফরে ভারত বা শেখ হাসিনা প্রসঙ্গ উঠেছিল কি না তা নিয়ে কূটনৈতিক অঙ্গনে কৌতূহল ছিল। তবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দ্বিপক্ষীয় বৈঠকের পর পরিষ্কার জানিয়েছেন, ভারত প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি। এ ছাড়া পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এবং মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের উপস্থিতিতে আয়োজিত টু প্লাস টু বৈঠকেও এ-সংক্রান্ত আলোচনার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে, ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দিল্লি স্পষ্ট করেছে যে, শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। আগামী সেপ্টেম্বরের ১৩-১৪ তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী অংশ নেবেন কি না সেটি এখনো নিশ্চিত হয়নি। একটি অসমর্থিত সূত্র জানিয়েছে, এই সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান। বাংলাদেশ ব্রিকসের সদস্য নয় বিধায় এই সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে অনাগ্রহী সরকার। যদিও কেউ কেউ বলেছেন, ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে কার্পণ্য করেছে। বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা ইস্যু : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট নিরসনে গুরুত্ব দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেনের (এফডিএ) পরিদর্শন কার্যক্রম পুনরায় চালু, যুক্তরাষ্ট্র থেকে গম ও তুলা আমদানি এবং বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়ে বিশেষ করে গুদামজাতকরণ, সয়াবিন, তুলা ও গমসহ কৃষিভিত্তিক সরবরাহে জোর দেওয়ার আহ্বান জানান। জবাবে মার্কিন প্রতিনিধি সার্জিও গোর জানান, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ বিপুল সম্ভাবনাময় এবং ভবিষ্যতে বাংলাদেশকে প্যাক্স সিলিকা উদ্যোগে অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। আন্তর্জাতিক ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) মাধ্যমে বিনিয়োগ বাড়ানোর সুযোগ নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে। ইতোমধ্যে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও গতিশীল করতে সরকারের অভ্যন্তরেও জোর তৎপরতা শুরু হয়েছে। তেজগাঁও কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক বৈঠকে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিরসন এবং আমদানি-রপ্তানি সহজ করতে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা সব বন্দর চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মার্কিন হাই-প্রোফাইল সফরের ইতিহাস ও ট্রাডিশন : যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের বাংলাদেশ সফরের একটি দীর্ঘ ও ইতিবাচক পটভূমি রয়েছে। সার্জিও গোরের সফরটি একা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ মার্কিন প্রতিনিধি ঢাকা সফর করেছেন, যা দুই দেশের সম্পর্কে দৃশ্যমান পরিবর্তন এনেছে। ডোনাল্ড লু (সহকারী পররাষ্ট্রমন্ত্রী) : পূর্ববর্তী বিভিন্ন সময়ে ডোনাল্ড লু-এর সফরগুলো ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত করেছিল। বিশেষ করে মানবাধিকার, নির্বাচন ও বাণিজ্য ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করা এবং সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর করতে তার সফরগুলো ভূমিকা রাখে। সামান্থা পাওয়ার (ইউএসএআইডির প্রশাসক) : ইউএসএআইডি প্রধানের সফরগুলো মূলত মানবিক সহায়তা ও রোহিঙ্গা সংকট নিরসনে তহবিল নিশ্চিত করতে বড় ভূমিকা রেখেছিল। জুলিয়া নেসেওয়াত ও সামরিক প্রতিনিধিদল : কৌশলগত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা ও ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক (এফওআইপি) নীতিতে বাংলাদেশকে শরিক করার লক্ষ্যে অতীতে একাধিক প্রতিরক্ষা ও স্ট্র্যাটেজিক লেভেলের সফর অনুষ্ঠিত হয়েছে। সার্জিও গোরের বর্তমান সফরটিও সেই কূটনৈতিক ধারাবাহিকতারই অংশ, যা নতুন সরকারের সঙ্গে মার্কিন প্রশাসনের অর্থনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়াকে আরও জোরালো করল। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতামত : রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভ্রমণ সতর্কতা কমিয়ে আনা সরাসরি বিদেশি বিনিয়োগকারীদের (এফডিআই) আস্থা বাড়াবে। আগামী মাসে মার্কিন-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের যে প্রতিনিধিদল ঢাকা সফরে আসছে, সার্জিও গোরের এই বার্তা তাদের সিদ্ধান্ত গ্রহণের পথ সুগম করবে। ইন্দো-প্যাসিফিক অঞ্চল এবং প্রণালি নিরাপত্তায় (যেমন হরমুজ প্রণালি) যুক্তরাষ্ট্রের যে বিশ্বজনীন কৌশল রয়েছে, তাতে বাংলাদেশকে একটি স্থিতিশীল ও দায়িত্বশীল অংশীদার হিসেবে দেখতে চায় ওয়াশিংটন। সার্বিকভাবে, সার্জিও গোরের ঢাকা সফরটি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ইতিবাচক ধারণার বহিঃপ্রকাশ ঘটানোর পাশাপাশি অর্থনৈতিক ও কৌশলগত ক্ষেত্রে মার্কিন-বাংলাদেশ সম্পর্ককে এক নতুন উচ্চতায় উন্নীত করার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সার্জিও গোরের সফর কেবল একটি রুটিন সফর নয়, বরং পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানের বহিঃপ্রকাশ। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির রূপালী বাংলাদেশকে বলেন, এটি মূলত একটি পরিচিতিমূলক সফর। বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় এসেছে, তাই নতুন কাঠামোর অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যুতে কীভাবে কাজ করা যায়, তা নিয়ে আলোচনা হওয়া স্বাভাবিক। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী ভিত্তি পাবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন রূপালী বাংলাদেশকে বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় হয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে। আগামী সপ্তাহের শেষের দিকে, বাংলাদেশ সফর করবেন যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ কোম্পানির ৪৫ জন ব্যবসায়ী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে। গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র থাকবে বলেও আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের কৃষি শিল্প ও আইটি সেক্টরে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

অর্থনৈতিক সহযোগিতার নতুন দুয়ার খুলছে

Update Time : 01:56:08 am, Sunday, 2 August 2026