12:47 am, Sunday, 2 August 2026

দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, পাচারকারী আটক

  • MIT ERP
  • Update Time : 10:01:45 pm, Saturday, 1 August 2026
  • 6
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোয়েন্দাভিত্তিক সফল অভিযানে আনুমানিক ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ সময় রবিউল ইসলাম (৩৪) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়। শনিবার (১ আগস্ট) বিকেলে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) জানায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, দর্শনা সীমান্তবর্তী পারকেষ্টপুর এলাকা দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের চেষ্টা করা হতে পারে। তথ্যের ভিত্তিতে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে বিজিবির একটি আভিযানিক দল সীমান্ত পিলার-৭৮ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়া এক সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা। অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে একটি ব্যবহৃত মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৪০ টাকা জব্দ করা হয়। আটক রবিউল ইসলাম চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধারকৃত স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন। বিজিবি জানায়, আটক আসামি ও জব্দকৃত মোটরসাইকেল দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, সীমান্ত এলাকায় স্বর্ণসহ বিভিন্ন পণ্যের অবৈধ চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষা ও চোরাচালান নির্মূলে এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, পাচারকারী আটক

Update Time : 10:01:45 pm, Saturday, 1 August 2026