চলতি আগস্ট মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুই দফায় টানা চার দিন করে মোট ৮ দিনের ছুটি উপভোগের সুযোগ পেতে পারেন। ২০২৬ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকলেও ওই দিন একটি নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৫ আগস্টের সরকারি ছুটির সঙ্গে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে। এ ছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২৬ আগস্ট (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের ঐচ্ছিক বা নৈমিত্তিক ছুটি গ্রহণ করলে ২৬ আগস্টের সরকারি ছুটির সঙ্গে ২৮ ও ২৯ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে। ফলে আগস্ট মাসে মাত্র দুই দিন নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি ব্যবহার করে সরকারি চাকরিজীবীরা দুই দফায় মোট ৮ দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাচ্ছেন। উল্লেখ্য, সর্বশেষ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ভোগ করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। দীর্ঘ সেই ছুটির পর আগস্টে আবারও টানা চার দিনের দুটি অবকাশের সুযোগ তৈরি হয়েছে।
7:34 pm, Saturday, 1 August 2026
শিরোনাম :
চলতি মাসে দুই দফায় টানা ৮ দিনের ছুটির সুযোগ
-
MIT ERP
- Update Time : 05:31:22 pm, Saturday, 1 August 2026
- 7
Tag :
Popular Post























