5:53 pm, Saturday, 1 August 2026

শ্বশুরবাড়িতে পুকুরে বিদ্যুৎস্পর্শে জামাইয়ের মৃত্যু, আহত ৭

  • MIT ERP
  • Update Time : 03:51:00 pm, Saturday, 1 August 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ার আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে পানি সেচ দেওয়ায় সময় বিদ্যৃৎস্পর্শে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে অন্তত ৭ জন আহত হয়েছেন। গতকাল শনিবার (০১ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার চাঁপাপুর ইউপির হাউসপুর সরদারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মিজানুর রহমান উপজেলার কুন্দগ্রাম ইউপির হরিণমারা গ্রামের লোকমান আলী মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন সরকারি চাকরিজীবী ছিলেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার কার্য সহকারী পদে চাকরি করতেন মিজানুর রহমান। সরকারি ছুটি পেয়ে গত শুক্রবার আদমদীঘি উপজেলার হাউসপুর গ্রামের সরদার পাড়ায় তার শ্বশুর রিয়াজুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। গতকাল শনিবার সকালে মাছ ধরার জন্য তিনি ওই গ্রামের একটি পুকুরে পানি সেচ দিতে নামেন। এ সময় তিনি বিদ্যুৎস্পর্শ হন। বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধারের সময় অন্তত ৭ জন আহত হয়েছেন। পরে স্বজনরা তকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন। আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

শ্বশুরবাড়িতে পুকুরে বিদ্যুৎস্পর্শে জামাইয়ের মৃত্যু, আহত ৭

Update Time : 03:51:00 pm, Saturday, 1 August 2026