6:23 pm, Saturday, 1 August 2026

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭২

  • MIT ERP
  • Update Time : 05:16:31 pm, Saturday, 1 August 2026
  • 4
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৮৭২ শিশু। শনিবার (১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ শনিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৪৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৯৬ শিশুর মৃত্যু হয়েছে। ফলে হাম ও এর উপসর্গে এ সময় পর্যন্ত মোট ৮৪০ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২১ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৭৫১ শিশু। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮৭ জন শিশু, আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৩৮ জন। এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে আজ শনিবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৬১ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ১৮০। এ সময়ের মধ্যে মোট ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭২

Update Time : 05:16:31 pm, Saturday, 1 August 2026