ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষমেলার উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করেন তিনি। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডলসহ অন্যরা।
4:12 am, Saturday, 1 August 2026
শিরোনাম :
ঝিনাইদহে বৃক্ষমেলার উদ্বোধন করলেন আইনমন্ত্রী
-
MIT ERP
- Update Time : 01:57:48 am, Saturday, 1 August 2026
- 3
Tag :
Popular Post











