5:54 am, Sunday, 2 August 2026

পিরোজপুরের ভান্ডারিয়ায় যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • MIT ERP
  • Update Time : 01:27:10 am, Saturday, 1 August 2026
  • 8
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পিরোজপুরের ভান্ডারিয়ায় যুবদল নেতা মো. জিয়া উদ্দিন বাবুলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড কালেমা চত্বরে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বক্তারা জানান, গত ২৩ জুলাই গভীর রাতে একদল সন্ত্রাসী জিয়া উদ্দিন বাবুলের ঘরে প্রবেশ করে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি করেন। প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শামীম হাওলাদার ও পৌর যুবদলের সভাপতি মো. মেহেদী হাসান মুন্সীসহ অন্যান্য নেতারা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

পিরোজপুরের ভান্ডারিয়ায় যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Update Time : 01:27:10 am, Saturday, 1 August 2026