জয়পুরহাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব সম্মেলন কক্ষে নতুন নেতারা শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে বক্তব্য দেন সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী, নবনির্বাচিত সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক শামীম কাদির, সাবেক সাধারণ সম্পাদক রতন কুমার খা প্রমুখ। এ সময় নতুন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রেসক্লাবের মর্যাদা রক্ষা, পেশাগত মান উন্নয়ন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অর্পিত দায়িত্ব পালনে তারা সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
5:45 am, Sunday, 2 August 2026
শিরোনাম :
জয়পুরহাট প্রেসক্লাবের নতুন কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
-
MIT ERP
- Update Time : 01:26:56 am, Saturday, 1 August 2026
- 8
Tag :
Popular Post
















