4:52 am, Friday, 31 July 2026

দৈনিক মজুরি ৫০০ টাকার দাবিতে চা-শ্রমিকদের বিক্ষোভ

  • MIT ERP
  • Update Time : 03:51:44 am, Friday, 31 July 2026
  • 2
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন ও বিক্ষোভ করেছেন চা-শ্রমিকেরা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার টিপরাছড়া চা-বাগানের নাচঘরের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ সাধারণ চা-শ্রমিক ও ছাত্র-যুবকদের আয়োজনে এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটির সহযোগিতায় আয়োজিত বিক্ষোভে টিপরাছড়া চা-বাগানের শতাধিক চা-শ্রমিক অংশ নেন। এ সময় তারা নিজেদের ন্যায্য দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব ও বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটির আহ্বায়ক বিশু প্রসাদ গোয়ালা। এ সময় আরও বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক আকাশ দোষাদ, খেজুরীছড়া চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মহেশ্বর দাশ, চা-শ্রমিক বৃন্দা তাঁতী, ঝিনুক বোনার্জী, রিপন তন্তবায়, রঞ্জু তাঁতী, নিরঞ্জন দাশ ও জয় কুমার পালসহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে নাচঘরের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চা-বাগানের বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সংগতি রেখে চা-শ্রমিকদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। তাই জাতীয় সংসদে উত্থাপিত চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। বর্তমান মজুরিতে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকেরা। এ ছাড়াও সমাবেশে শ্রমিক নেতারা শ্রমিক অধিকার রক্ষায় সংগঠনের সংস্কারের ওপর জোর দেন। বক্তারা বলেন, শ্রম অধিদপ্তরের অনধিকার হস্তক্ষেপ ও প্রভাব ছাড়া অবিলম্বে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বিদ্যমান গঠনতন্ত্র সংশোধন করতে হবে। একই সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শ্রমিকদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করার দাবি জানান তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

দৈনিক মজুরি ৫০০ টাকার দাবিতে চা-শ্রমিকদের বিক্ষোভ

Update Time : 03:51:44 am, Friday, 31 July 2026