কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে মনজু আলম (৫৫) নামের এক ব্যক্তিকে ১৫ ফুট উচ্চতার পরিপক্ব গাঁজা গাছসহ গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশ ও বিজিবি জানায়, মনজুর বাড়িতে অভিযানকালে তিনি পালানোর চেষ্টা করলে স্থানীয় দুই যুবক রাতুল ও পারভেজ তাকে জাপটে ধরেন। এ সময় মনজু তাদের হাতে কামড় দিয়ে রক্তাক্ত করেন। পরে যৌথ বাহিনী তাকে গাঁজা খাওয়ার সরঞ্জামসহ আটক করে। এএসপি মুনতাসির মামুন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
8:26 am, Saturday, 1 August 2026
শিরোনাম :
কুড়িগ্রামে ১৫ ফুট উচ্চতার গাঁজা গাছসহ ব্যক্তি গ্রেপ্তার, কামড়ে আহত দুই
-
MIT ERP
- Update Time : 03:37:06 am, Friday, 31 July 2026
- 6
Tag :
Popular Post










