5:13 am, Saturday, 1 August 2026

মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 03:47:48 am, Saturday, 1 August 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত ধারালো অস্ত্রের অবৈধ বিক্রি রোধে অভিযান চালিয়ে ৪৬৪টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ। এ সময় তিন বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন-রবিউল ইসলাম (৪০), মো. আজাদ (৩০) ও মো. রাজন (৩৪)। গতকাল শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী জানান, রাজধানীতে সংঘটিত ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ধারালো অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিয়ে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে ডিএমপি। গত বৃহস্পতিবার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনারের (এডিসি) নেতৃত্বে বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মোট ৪৬৪টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে বড় চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, খেলনা পিস্তল, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল এবং ব্যাটন স্টিক। অভিযানের সময় ওই তিন বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীতে অবৈধ অস্ত্রের বিক্রি ও ব্যবহার রোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেপ্তার

Update Time : 03:47:48 am, Saturday, 1 August 2026