ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব-১০। গত বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় এক অভিযানে ইয়াবা এবং ইয়াবা তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মো. আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) ও সোনিয়া (৩০)। র্যাব বলছে, ইয়াবা তৈরিতে ব্যবহৃত কাঁচামাল বৈধ এবং বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। তবে এই চক্র সেগুলো ব্যবহার করে ইয়াবা তৈরি করেছে। কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন প্রক্রিয়ার বিস্তারিত জানতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। গতকাল শুক্রবার র্যাব মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে র্যাব-১০-এর আওতাধীন এলাকায় একটি ইয়াবা প্রস্তুতকারী চক্রের সন্ধান পাওয়া গেছে। পরে অভিযান চালিয়ে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা, বিভিন্ন ধরনের পাউডারসদৃশ কাঁচামাল, যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল ফোন এবং একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। এ সময় চারজন সক্রিয় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, ‘গ্রেপ্তার আসামিদের মধ্যে আলমগীরের বিরুদ্ধে ঢাকার রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। তারা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দুই বছর ধরে এই কাজে যুক্ত। তাদের জিজ্ঞাসাবাদে ঢাকায় আরও কারখানা থাকার ইঙ্গিত পাওয়া গেছে। চক্রটি কামরাঙ্গীরচর ও পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় তাদের ব্যবসার নেটওয়ার্ক পরিচালনা করত। এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘ইয়াবা তৈরিতে ব্যবহৃত কাঁচামালগুলো অবৈধ নয়। বিভিন্ন শিল্প-কারখানায় সেগুলোর বৈধ ব্যবহার রয়েছে। তবে এই চক্র সেগুলো ব্যবহার করে ইয়াবা উৎপাদনের কৌশল নিয়েছে। কাঁচামালের উৎস এবং উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’
5:14 am, Saturday, 1 August 2026
শিরোনাম :
কেরানীগঞ্জে তৈরি ইয়াবা বিক্রি হতো ঢাকায়
-
MIT ERP
- Update Time : 03:36:19 am, Saturday, 1 August 2026
- 3
Tag :
Popular Post










