বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস উদ্যোগ এগিয়ে নিতে ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন আরও সহজ হবে। গতকাল বৃহস্পতিবার ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এফসিএমএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ ফরহাত আনোয়ার, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট ডিপার্টমেন্ট-১-এর ডিরেক্টর এ এন এম মইনুল কবির, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২-এর ডিরেক্টর মো. শরাফাত উল্লাহ খান এবং ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
4:09 am, Friday, 31 July 2026
শিরোনাম :
ক্যাশলেস লেনদেনের প্রসারে ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্র্যাক ব্যাংকের ‘বাংলা কিউআর’ চালু
-
MIT ERP
- Update Time : 01:56:43 am, Friday, 31 July 2026
- 3
Tag :
Popular Post













