2:22 am, Thursday, 30 July 2026

রায়গঞ্জে ইলিয়াসের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

  • MIT ERP
  • Update Time : 12:08:05 am, Thursday, 30 July 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইলিয়াস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মো. জুলফিকার আলী ঠান্ডু, আলিফ আলী খান, আলা উদ্দিন শেখ, শামীম হায়দার, নিহত ইলিয়াসের স্ত্রী স্বর্ণা খাতুন এবং ছেলে সোয়ুবসহ অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২১ জুলাই ২০২৬ তারিখে কালিঞ্জা বাজারে প্রকাশ্যে ইলিয়াসকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি কার্যকরের দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, ইলিয়াস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধনে নিহত ইলিয়াসের পরিবারের সদস্য, স্বজন এবং স্থানীয় এলাকাবাসী অংশ নেন। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

রায়গঞ্জে ইলিয়াসের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

Update Time : 12:08:05 am, Thursday, 30 July 2026