আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

সাংবাদিক হেনস্তার প্রতিবাদ ও পরীমণির শাস্তির দাবিতে নাঙ্গলকোটে মানববন্ধন

  • MIT ERP
  • Update Time : 06:33:37 pm, Sunday, 8 November 2026
  • 10

সাংবাদিক হেনস্তার প্রতিবাদ ও পরীমণির শাস্তির দাবিতে নাঙ্গলকোটে মানববন্ধন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমকালের মাল্টিমিডিয়া বিভাগের স্টাফ রিপোর্টার রবিউল হোসাইন রাজুকে ঢাকায় আদালত চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে চিত্রনায়িকা পরীমণি ও তার দেহরক্ষীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় নাঙ্গলকোট প্রেসক্লাবের উদ্যোগে নাঙ্গলকোট সরকারি অনার্স কলেজের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করা হয়। নাঙ্গলকোট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক মানবজমিন ও দৈনিক কুমিল্লার জমিনের প্রতিনিধি তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র, সমাজসেবক ও শিক্ষানুরাগী এ কে এম মনিরুজ্জামান খান।

প্রধান বক্তা ছিলেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও সাবেক ছাত্রনেতা শাখাওয়াত হোসেন শাহীন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক আমার দেশ ও দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি মাঈন উদ্দিন দুলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোহাম্মদ সোহরাব হোসেন, দৈনিক নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি ও নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসার প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক দিনকাল ও দৈনিক ডাক প্রতিদিনের প্রতিনিধি সাফায়েত উল্লাহ মিয়াজী, দৈনিক সমকালের প্রতিনিধি সাইফুল ইসলাম, বৈশাখী টিভির প্রতিনিধি রিয়াজ উদ্দিন তানভীর, সাংবাদিক আজিম উল্লাহ হানিফ, রায়হান মজুমদার, দৈনিক সরেজমিন বার্তার প্রতিনিধি ইলিয়াছ হোসাইন, দৈনিক প্রতিদিনের কাগজ ও ফেইস দ্য পিপলের প্রতিনিধি রাশেদ হোসাইন এবং দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি মানজুরুল ইসলাম শিহাব প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রবিউল হোসাইন রাজুকে মিথ্যা অপবাদ দিয়ে হেনস্তা করা হয়েছে। এ ঘটনায় চিত্রনায়িকা পরীমণিকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতি জোর দাবি জানান তারা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দলমত-নির্বিশেষে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাজারের ব্যবসায়ীরাও অংশ নেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মিছিল ও গণজমায়েতে কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়নের অংশগ্রহণ

সাংবাদিক হেনস্তার প্রতিবাদ ও পরীমণির শাস্তির দাবিতে নাঙ্গলকোটে মানববন্ধন

Update Time : 06:33:37 pm, Sunday, 8 November 2026