আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

কারিনার রাতের গোপন অভ্যাস ফাঁস করলেন সাইফ আলি খান

  • MIT ERP
  • Update Time : 05:53:41 pm, Sunday, 8 November 2026
  • 21

কারিনার রাতের গোপন অভ্যাস ফাঁস করলেন সাইফ আলি খান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের দাম্পত্যজীবনের মজার এক অভ্যাস ফাঁস করেছেন সাইফ। স্ত্রী কারিনার রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ে ঘি মাখার অভ্যাসের কথা জানিয়ে রীতিমতো হাসির খোরাক জুগিয়েছেন তিনি।

সাইফের এমন রসিকতায় হেসে গড়িয়েছেন কমেডিয়ান কপিল শর্মার অনুষ্ঠানের দর্শক ও অতিথিরা। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। সম্প্রতি কমেডিয়ান কপিল শর্মার জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে হাজির হয়েছিলেন সাইফ ও কারিনা। সেখানে তাদের দীর্ঘ দাম্পত্যজীবন এবং তারুণ্য ধরে রাখার রহস্য জানতে চান কপিল।

জবাবে কারিনা জানান, তাঁদের বাড়িতে প্রচুর পরিমাণে ঘি খাওয়া হয়। তবে কারিনার কথা শেষ হওয়ার আগেই মজার ছলে সাইফ বলে ওঠেন, ‘ও শুধু ঘি খায় না, রাতে শোবার সময় পায়েও ঘি মাখে। ’ স্বামীর কথার সত্যতা স্বীকার করে কারিনা জানান, পায়ে ঘি মাখা ত্বকের জন্য বেশ উপকারী। এরপর নিজেদের রাতের জীবনের এক মজার অভিজ্ঞতার কথা তুলে ধরেন সাইফ।

তিনি বলেন, ‘ভাবুন তো, কী দারুণ একটা রোমান্টিক পরিবেশ। অথচ আমাদের বেডরুম থেকে রাতের বেলা ধাবার মতো গন্ধ বেরোচ্ছে। ’ সাইফের এমন মন্তব্যে স্টুডিওজুড়ে হাসির রোল পড়ে যায়। কারিনাও হাসি ধরে রাখতে পারেননি। এ সময় অনুষ্ঠানের আরেক অতিথি অর্চনা পূরণ সিংকে নিয়েও নানা রসিকতায় মেতে ওঠেন উপস্থাপক কপিল শর্মা। প্রসঙ্গত, পতৌদি পরিবারের নবাব সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর খান ২০১২ সালের ১৬ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রায় সাইফের বাসভবনে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন।

২০০৮ সালে ‘তশন’ সিনেমার সেটে তাদের প্রেমের সম্পর্কের শুরু। এই দম্পতির দুই ছেলে তৈমুর ও জেহ। কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন এই তারকা দম্পতি। সম্প্রতি মেঘনা গুলজার পরিচালিত ক্রাইম থ্রিলার সিনেমা ‘দায়রা’য় পৃথ্বীরাজ সুকুমারনের বিপরীতে অভিনয় করেছেন কারিনা। অন্যদিকে প্রিয়দর্শন পরিচালিত ‘হেওয়ান’ সিনেমায় অক্ষয় কুমার, বোমান ইরানি ও সাইয়ামি খেরের সঙ্গে পর্দা ভাগ করেছেন সাইফ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূর করে একই পে-স্কেলের আওতায় আনার উদ্যোগ: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

কারিনার রাতের গোপন অভ্যাস ফাঁস করলেন সাইফ আলি খান

Update Time : 05:53:41 pm, Sunday, 8 November 2026